ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ হওয়া একই স্কুলের চার ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকাল তিনটায়

2026-07-01T22:31:40+00:00
2026-07-01T22:31:53+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:৩১ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ১০:৩১ পিএম
নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ হওয়া একই স্কুলের চার ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকাল তিনটায় সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদেরকে উদ্ধার করে পুলিশ।

সিলেটের গোয়াইনঘাট যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস। এর আগে মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকেই নিখোঁজ হন তারা।

তিনি জানান, মঙ্গলবার বিকেল থেকেই পুলিশ নিখোঁজ ছাত্রীদের সন্ধানে দিন-রাত এক করে কাজ করেছে। অনুসন্ধানে জানতে পেরেছি, নিখোঁজ হওয়ার পর তারা প্রথমে দিনাজপুর হয়ে ঢাকায় গিয়েছিল। এরপরে সেখান থেকে সিলেটে গিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ছাত্রীরা একটি বড় পাচারকারী চক্রের খপ্পরে পড়েছিল। চক্রটি তাদেরকে প্রলোভন দেখিয়ে সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাঠানোর চেষ্টা করছিল বলে সন্দেহ করা হচ্ছে।


উদ্ধার হওয়া ছাত্রীরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতী খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মল্লিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। এদের মধ্যে খুশি, মল্লিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার সকালে তারা একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজ হওয়া ছাত্রীদের পরিবার।

সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, স্কুলছাত্রীদের সিলেট থেকে ঠাকুরগাঁও নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   ঠাকুরগাঁও  নিখোঁজ  স্কুলছাত্রী  সিলেট  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: