পাঁচ বছর পর ‘গুলশানের চামেলি’!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ঘোষণার পাঁচ বছর পর শুরু হতে যাচ্ছে ‘গুলশানের চামেলি’ সিনেমার শুটিং। আগামী মাসেই সিনেমাটির ক্যামেরা অপেন হবে বলে জানিয়েছেন এর

2026-07-02T02:36:28+00:00
2026-07-02T02:36:28+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আনন্দ সময়
পাঁচ বছর পর ‘গুলশানের চামেলি’!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৩৬ এএম 
ছবি : সংগৃহীত
ঘোষণার পাঁচ বছর পর শুরু হতে যাচ্ছে ‘গুলশানের চামেলি’ সিনেমার শুটিং। আগামী মাসেই সিনেমাটির ক্যামেরা অপেন হবে বলে জানিয়েছেন এর নির্মাতা এমডি ইকবাল। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

২০২০ সালে প্রকাশ হয়েছিল সিনেমাটির পোস্টার। তাতে দেখা যায়, চেয়ারে পিছমোড়া করে বাঁধা একজন নারী। পুরো ঘরজুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। ছোট একটি জানালার ফাঁক দিয়ে আবছা আলো এসে পড়ছে। আলো-ছায়ার খেলায় অন্যরকম এক রহস্যের সৃষ্টি হয়েছে। পোস্টারটি তখন বেশ সাড়া ফেলেছিল। জানানো হয়েছিল সিনেমাটির পরিচালক হিসেবে থাকছেন সৈকত নাসির। আর প্রযোজনা করবেন এমডি ইকবাল। 

এরপর সিনেমাটির আর কোনো খবর পাওয়া না গেলেও শুরু হচ্ছে এর কাজ। তবে পরিবর্তন পরিচালনায়। নির্মাণ করবেন এমডি ইকবাল। এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার। রাজনীতি ও এলিট সোসাইটির পতিতাবৃত্তি নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘গুলশানের চামেলি’। রাজনীতির পাশাপাশি অভিজাতশ্রেণির অপরাধমূলক কর্মকাণ্ড দেখানো হবে ‘গুলশানের চামেলি’ সিনেমাটিতে। সিনেমার গল্প একজন পতিতার জীবনের। যে কিনা বিনা অপরাধে শাস্তি পায়। যিনি হবেন ছবির নায়ক আবার খলনায়ক। সবচেয়ে বড় কথা এ সিনেমাতে কোনো নায়ক নেই। নায়িকা প্রধান গল্পের সিনেমার হবে।

সিনেমাটি নিয়ে নির্মাতা ইকবাল বলেন, সিনেমার গল্পে একের পর এক টুইস্ট থাকবে। আব্দুল্লাহ জহির বাবু দারুণভাবে গল্পটি লিখেছেন। এর শিল্পীদের নিয়েও চমক রাখছি। তবে এখনই সেটি বলতে চাই না। তবে অন্ধকার জগতের গল্প বড় আঙ্গিকে দেখানো হবে। যেহেতু ঈদের সিনেমা। দর্শকরা উৎসবের সময় ভালো গল্পের সিনেমা চান। সিনেমাটি দর্শকের সেই চাহিদা মেটাতে সক্ষম হবে বলে আশা করি।

সময়ের আলো/আআ



  বিষয়:   গুলশানের চামেলি  সিনেমা  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: