নখ কাটার সুন্নত পদ্ধতি

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

হাত-পায়ের নখ বড় হয়ে গেলে কেটে ফেলা সুন্নত। সাধারণত সপ্তাহে একবার কাটা ভালো। যেকোনো ভালো কাজ ডানদিক থেকে করা সুন্নত।

2026-07-02T06:08:12+00:00
2026-07-02T06:08:12+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
ইসলাম
নখ কাটার সুন্নত পদ্ধতি
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:০৮ এএম 
ছবি : সংগৃহীত
হাত-পায়ের নখ বড় হয়ে গেলে কেটে ফেলা সুন্নত। সাধারণত সপ্তাহে একবার কাটা ভালো। যেকোনো ভালো কাজ ডানদিক থেকে করা সুন্নত। সে হিসেবে নখও ডান হাত ও ডান পা থেকে কাটা সুন্নত। আর কোন আঙুল থেকে কাটা শুরু করবে, তা নিয়ে একটা বর্ণনা আমাদের সমাজে প্রচলিত।

তবে এটা কোনো হাদিস ও সাহাবিদের আমলের মাধ্যমে প্রমাণিত নয়। তবে অনেক বুজুর্গ বলে থাকেন যে, নিম্নে বর্ণিত নিয়মে নখ কাটা আদবের অন্তর্ভুক্ত। তা হলো উভয় হাত (মোনাজাতের আকৃতিতে ধরে) ডান হাতের শাহাদাত আঙুল থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কেটে শেষ করা। 

অতঃপর সবশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কাটা (ফাতওয়ায়ে শামি : ৬/৪০৬)। একইভাবে ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলি থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলির নখ কেটে শেষ করা।

উল্লেখ্য, সরাসরি হাদিসের কিতাবে এসব না থাকলেও জুতা পরিধান ও জুতা খোলার হাদিসে যে কারণ দর্শানো হয়েছে, সে কারণ এ পদ্ধতিতেও পাওয়া যায়। তাই সুন্নত বলে আকিদা না রেখে নিয়ম হিসেবে আমল করা ভালো। (বুখারি, হাদিস : ৫৮৫৫)

সময়ের আলো/আআ





  বিষয়:   নখ  কাটা  সুন্নত  পদ্ধতি 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: