প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:২০ পিএম আপডেট: ১৪.১১.২০২৬ ২:২১ পিএম
নামাজ নারী-পুরুষ সবার জন্য ফরজ। ছবি : সংগৃহীত নামাজ নারী-পুরুষ সবার জন্য ফরজ। বাইরে চলাফেরা বা কর্মস্থলে অবস্থানের সময় নারীদের নামাজের সময় হয়ে যেতে পারে। এ সময় পরপুরুষের সামনে নামাজ আদায় করা যাবে কি না এবং নামাজের মধ্যে মাথার চুল বের হয়ে গেলে নামাজ নষ্ট হবে কি না- এ বিষয়ে ইসলামী বিধান রয়েছে।
নারীর জন্য সর্বাবস্থায় পরপুরুষের সামনে নিজেকে প্রকাশ করা নাজায়েজ; নামাজের অবস্থায় হোক বা নামাজের বাইরে। তবে, একান্ত প্রয়োজনে পূর্ণাঙ্গ শরীর ঢেকে পরপুরুষের সামনে যাওয়ার সুযোগ অবশ্যই রয়েছে।
সে হিসেবে, নারীরা নিজ প্রয়োজনীয় কর্মস্থলে চেহারা ও হাত-পাসহ পূর্ণাঙ্গ শরীর ঢেকে পরপুরুষের সামনে নামাজ পড়ার বৈধতা রয়েছে। তবে, পুরুষের আড়ালে গিয়ে নামাজ পড়াই উত্তম।
মহিলাদের মাথার চুলের কতটুকু অংশ বের হলে নামাজ নষ্ট হয়ে যাবে? এ প্রশ্নের উত্তর হলো, নামাজ পড়ার সময় মহিলাদের মাথার সমস্ত চুলের এক চতুর্থাংশ বা তার বেশি এক রোকন (অর্থাৎ তিনবার সুবহানা রাবিবআল আযীম বলা) পরিমাণ সময় অনাবৃত থাকলে নামাজ নষ্ট হয়ে যায়। দু’চারটি চুল বের হয়ে গেলে নামায নষ্ট হয় না। তবে, শুরু থেকে এভাবে পূর্ণ মাথা ঢেকে নামাজে দাঁড়াতে হবে যেন চুলের কোনো অংশই বের না হয়।
সময়ের আলো/মহু