বিধবা অন্যত্র বিয়ে করলেও কি মৃত স্বামীর সম্পত্তি পাবেন

সময়ের আলো ডেস্ক

ইসলাম

স্বামীর মৃত্যুর পর কোনো বিধবা নারী অন্যত্র বিয়ে করলে তিনি কি মৃত স্বামীর সম্পত্তির উত্তরাধিকার হারাবেন? সমাজে প্রচলিত এমন ধারণা

2026-11-14T12:44:22+00:00
2026-11-14T12:44:22+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
ইসলাম
বিধবা অন্যত্র বিয়ে করলেও কি মৃত স্বামীর সম্পত্তি পাবেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ পিএম 
বিধবা নারী অন্যত্র বিয়ে করলে মৃত স্বামীর সম্পত্তির উত্তরাধিকার হারাবেন না। ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)
স্বামীর মৃত্যুর পর কোনো বিধবা নারী অন্যত্র বিয়ে করলে তিনি কি মৃত স্বামীর সম্পত্তির উত্তরাধিকার হারাবেন? সমাজে প্রচলিত এমন ধারণা ইসলামের উত্তরাধিকার বিধানের সঙ্গে সাংঘর্ষিক। ইসলামি শরিয়ত অনুযায়ী, স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত থাকলে তিনি উত্তরাধিকার পাওয়ার অধিকারী হন। পরবর্তী সময়ে অন্য কাউকে বিয়ে করলেও সেই অধিকার বাতিল হয় না।

ইসলামি বিধান অনুযায়ী, স্বামীর মৃত্যুর সময় বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকলেই স্ত্রী তার সম্পত্তির উত্তরাধিকারী হন। স্বামীর সন্তান থাকলে স্ত্রী পাবেন মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ। আর সন্তান না থাকলে পাবেন চার ভাগের এক ভাগ। তবে ঋণ পরিশোধ ও বৈধ অসিয়ত কার্যকরের পর অবশিষ্ট সম্পদ থেকে এই অংশ নির্ধারিত হবে।

পবিত্র কোরআনের সুরা নিসার ১২ নম্বর আয়াতে উত্তরাধিকারের এই বিধান স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, স্বামীর সন্তান থাকলে স্ত্রীদের জন্য সম্পদের আট ভাগের এক ভাগ এবং সন্তান না থাকলে চার ভাগের এক ভাগ নির্ধারিত।


ঢাকা থেকে প্রকাশিত মাসিক আল-কাউসারের ‘প্রচলিত ভুল’ শিরোনামের একটি ফতোয়ায় বলা হয়েছে, স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত থাকলেই তিনি মিরাসের হকদার হন। পরবর্তী সময়ে অন্য কোথাও বিয়ে করা বা না করার সঙ্গে উত্তরাধিকার পাওয়ার কোনো সম্পর্ক নেই। কোনো নারীকে এ অধিকার থেকে বঞ্চিত করা বড় ধরনের কবিরা গুনাহ।

এ বিষয়ে মুসলিম বাংলা ওয়েবসাইটের এক ফতোয়াতেও বলা হয়েছে, স্বামীর মৃত্যুর পর চার মাস ১০ দিনের ইদ্দত পালন শেষে অন্যত্র বিয়ে করলেও স্ত্রী তার উত্তরাধিকার হারান না।

ইসলামি বিধান অনুযায়ী, বিধবার সম্পত্তির অধিকার কেড়ে নেওয়া বা অন্যায়ভাবে তা আত্মসাৎ করা হারাম। তাই পারিবারিক ও সামাজিক প্রচলিত ভুল ধারণার কারণে কোনো নারীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিধবা  বিয়ে  মৃত  স্বামী  সম্পত্তি 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: