অর্থের অভাবে থমকে আছে ২১ মাসের শিশু হেনজার চিকিৎসা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বাবাড়ীয়া গ্রামের ২১ মাস বয়সী শিশু হেনজা এলনাজ জন্মের পর থেকেই লড়ছে এক জটিল ও বিরল হৃদরোগের

2026-07-02T11:53:09+00:00
2026-07-02T12:07:37+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
অর্থের অভাবে থমকে আছে ২১ মাসের শিশু হেনজার চিকিৎসা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৫৩ এএম  আপডেট: ০২.০৭.২০২৬ ১২:০৭ পিএম
২১ মাস বয়সী শিশু হেনজা এলনাজ। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বাবাড়ীয়া গ্রামের ২১ মাস বয়সী শিশু হেনজা এলনাজ জন্মের পর থেকেই লড়ছে এক জটিল ও বিরল হৃদরোগের সঙ্গে। মাত্র চার মাস বয়সে তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা নিশ্চিত হন, হেনজা ‘ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি (DCM)’ নামের একটি গুরুতর ও বিরল হৃদরোগে আক্রান্ত।

পরিবারের সদস্যরা জানান, রোগ শনাক্তের পর হেনজার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনদের সহযোগিতা ও ঋণ করে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে তাকে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে চিকিৎসা করানো হয়। সেখানে বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাশিরাজের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করে হেনজা।

চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, হেনজার মতো একই ধরনের বিরল হৃদরোগ বিশ্বে এ পর্যন্ত মাত্র তিনজন শিশুর শরীরে শনাক্ত হয়েছে। ফলে তার চিকিৎসা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল।

বর্তমানে হেনজা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতি মাসে ওষুধ ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষায় খরচ হচ্ছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। কিন্তু তার বাবা মো. আল্লামা ইকবাল তুসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাত্র ২০ হাজার টাকা মাসিক বেতনে চাকরি করেন। ফলে চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে, সঙ্গে বাড়ছে ঋণের চাপও।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, হেনজাকে দ্রুত পুনরায় ভারতে নিয়ে গিয়ে বিশেষায়িত চিকিৎসা ও জেনেটিক পরীক্ষা করানো প্রয়োজন। তবে দীর্ঘমেয়াদে এই চিকিৎসায় প্রায় ১ থেকে ২ কোটি টাকার বেশি ব্যয় হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।


অসহায় মা আনিকা বিনতে রহমান উপমা বলেন, ‘আমার মেয়েটি প্রতিদিন জীবনের সঙ্গে যুদ্ধ করছে। একজন মা হিসেবে সন্তানের কষ্ট দেখা ছাড়া আমার আর কিছুই করার নেই। আমি সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন এবং সরকারের কাছে আমার মেয়ের জীবন রক্ষায় সহযোগিতা কামনা করছি।’

পরিবারটি এখন দিশেহারা অবস্থায় রয়েছে এবং হেনজার জীবন বাঁচাতে আর্থিক সহায়তার জন্য সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে তার মা-বাবার (01754726022) মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। 

সময়ের আলো/এসএকে


  বিষয়:   অর্থ  অভাব  শিশু  হেনজা এলনাজ  চিকিৎসা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: