পূর্ণাঙ্গ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয় : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি জুলাই ও আগামী আগস্ট মাসে দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

2026-07-02T14:50:33+00:00
2026-07-02T14:50:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
পূর্ণাঙ্গ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয় : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৫০ পিএম 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
চলতি জুলাই ও আগামী আগস্ট মাসে দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি। একই সাথে পূর্ণাঙ্গ সুস্থ না হওয়া পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র (ডিসচার্জ) না দিতে সংশ্লিষ্ঠদের কঠোর নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্যাথলজি বিভাগে ক্যানসার শনাক্তকরণের একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মৌসুমের শুরুতেই এবার ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। রাজধানীর হাসপাতালগুলোতেও প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে সদ্য সমাপ্ত জুন মাসে, যা বছরের মোট আক্রান্তের প্রায় ৫০ শতাংশ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও জ্যামিতিক হারে বাড়তে পারে।

পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু পরীক্ষার এনএসওয়ান কিটসহ সব ধরনের চিকিৎসা সরঞ্জাম ও স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে। থানা, উপজেলা এবং জেলা পর্যায়ে ইতিমধ্যে প্রয়োজনীয় কিট পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা ও বড় শহরগুলোতে ডেঙ্গুর জন্য বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের পূর্ণাঙ্গ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে রিলিজ দেওয়া যাবে না। যদি রোগীর সংখ্যা আকস্মিক অনেক বেড়ে যায়, তবে অস্থায়ী ‘মোবাইল হাসপাতাল’ (ভ্রাম্যমাণ হাসপাতাল) স্থাপন করে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতার ওপর জোর দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানানো হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু মোকাবিলা সম্ভব।

ঢামেক হাসপাতালে যুক্ত হওয়া নতুন প্রযুক্তি সম্পর্কে মন্ত্রী জানান, নিখুঁত ও দ্রুততম সময়ে ক্যানসার শনাক্তকরণের জন্য প্যাথলজি বিভাগে এই অত্যাধুনিক মাইক্রোস্কোপটি দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের ক্যানসার চিকিৎসায় বড় ভূমিকা রাখবে।


সময়ের আলো/কহু

  বিষয়:   সময়ের আলো  ডেঙ্গু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: