জুলাই-আগস্টে ডেঙ্গু বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে পরিস্থিতি

2026-07-02T14:59:00+00:00
2026-07-02T15:01:35+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
জুলাই-আগস্টে ডেঙ্গু বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৫৯ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ৩:০১ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা, উপজেলা ও জেলা পর্যায়ে এনএস১ পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও অন্যান্য বড় শহরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রোগী বাড়লে প্রয়োজন অনুযায়ী এসব হাসপাতাল চালু করা হবে বলেও জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সবাইকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   জুলাই. আগস্ট  ডেঙ্গু  আশঙ্কা  স্বাস্থ্যমন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: