৯৬ বারের মতো পেছাল রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

2026-07-02T17:04:06+00:00
2026-07-02T19:13:36+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
আইন-আদালত
৯৬ বারের মতো পেছাল রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:০৪ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ৭:১৩ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে ৯৬তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো।

বৃহস্পতিবার (২ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে তদন্তকারী সংস্থা সিআইডি নির্ধারিত দিনে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এ তারিখ নির্ধারণ করেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করা হয়। পরে ওই অর্থ ফিলিপাইনে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মুদ্রাপাচার ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   রিজার্ভ চুরি  মামলা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: