রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন

2026-07-02T17:09:06+00:00
2026-07-02T17:12:27+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:০৯ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ৫:১২ পিএম
এমপি আশিকা সুলতানা। সংগৃহীত ছবি

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ছয় দিনের রিমান্ড শেষে তাকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আল মামুন হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুন রাজধানীর মিরপুর-১ এলাকার এপেক্স শোরুমসংলগ্ন বাটা শোরুমের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ব্যানার-ফেস্টুন ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিল করা হয়েছিল।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   এমপি আশিকা সুলতানা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: