মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্যে কেপ ভার্দের বিপক্ষে দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে

2026-07-04T04:39:00+00:00
2026-07-04T06:28:03+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:৩৯ এএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৬:২৮ এএম
প্রথমার্ধেই লিওনেল মেসির দুর্দান্ত গোলে গেল এগিয়ে আলবিসেলেস্তেরা। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্যে কেপ ভার্দের বিপক্ষে দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করা প্রথমার্ধেই লিওনেল মেসির দুর্দান্ত গোলে গেল এগিয়ে আলবিসেলেস্তেরা।

শুরু থেকেই কেপ ভার্দের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে ধারাবাহিকভাবে সুযোগ তৈরি করতে থাকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই চাপের ফল আসে মেসির পায়ে। সতীর্থের পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশে জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যাও আরও সমৃদ্ধ করলেন মেসি। পাশাপাশি স্কালোনির শততম ম্যাচে দলকে এগিয়ে রেখে নতুন আরেকটি স্মরণীয় অধ্যায়ের দিকেই এগিয়ে নিচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক।

সময়েল আলো/কেএইচও


  বিষয়:   মেসি  গোল  আর্জেন্টিনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: