আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, সমতায় ফিরল ম্যাচ

স্পোর্টস ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দারুণভাবে সমতায় ফিরেছে কেপ ভার্দে। দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে লারোস দুয়ার্তের গোলে ১-১ সমতা ফেরে

2026-07-04T05:35:16+00:00
2026-07-04T06:27:42+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, সমতায় ফিরল ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:৩৫ এএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৬:২৭ এএম
লারোস দুয়ার্তের গোলে ১-১ সমতা ফেরে আফ্রিকার দলটি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দারুণভাবে সমতায় ফিরেছে কেপ ভার্দে। দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে লারোস দুয়ার্তের গোলে ১-১ সমতা ফেরে আফ্রিকার দলটি।

গোলের সূচনা করেন রায়ান মেন্দেস। ডান প্রান্ত থেকে তার বাড়ানো বল আর্জেন্টিনার রক্ষণভাগের ফাঁক গলে পৌঁছে যায় লারোস দুয়ার্তের কাছে। সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি তিনি।

তাকে থামাতে দ্রুত এগিয়ে আসেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে দুর্দান্ত এক শটে বল তার দুই পায়ের ফাঁক দিয়ে পাঠিয়ে দেন দুয়ার্তে। এরপর বল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।

এই গোলে ম্যাচে ১-১ সমতা ফেরে এবং মায়ামি স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়েন কেপ ভার্দের সমর্থকেরা। অন্যদিকে, এগিয়ে থাকার সুবিধা হারিয়ে নতুন করে চাপে পড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।



  বিষয়:   আর্জেন্টিনা  কেপ ভার্দে  গোল  ম্যাচ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: