স্কালোনির শততম ম্যাচে মেসির সামনে নতুন ইতিহাসের হাতছানি

স্পোর্টস ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তবে ম্যাচটি শুধু নকআউটে জায়গা নিশ্চিত করার লড়াই নয়, লিওনেল

2026-07-04T01:16:12+00:00
2026-07-04T01:16:12+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
স্কালোনির শততম ম্যাচে মেসির সামনে নতুন ইতিহাসের হাতছানি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:১৬ এএম 
লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তবে ম্যাচটি শুধু নকআউটে জায়গা নিশ্চিত করার লড়াই নয়, লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির জন্যও বিশেষ তাৎপর্য বহন করছে।

শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আন্তর্জাতিক ফুটবলে এটিই আর্জেন্টিনা ও কেপ ভার্দের প্রথম সাক্ষাৎ।

বিশ্বকাপে নিজের ২০তম গোলের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করা প্রথম ফুটবলার তিনি। এই সময়ে তিনি করেছেন ১১ গোল। এছাড়া নকআউট পর্বে নিজের সর্বশেষ পাঁচ ম্যাচে পাঁচ গোল ও চার অ্যাসিস্টসহ মোট নয়টি গোলে সরাসরি অবদান রেখেছেন।

অন্যদিকে, ম্যাচটি হবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির দায়িত্বে ১০০তম ম্যাচ। তার অধীনে এখন পর্যন্ত ৯৯ ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৭২টিতে, ড্র করেছে ১৮টি এবং হেরেছে মাত্র ৯টিতে। শততম ম্যাচ জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি।


এবারই প্রথম বিশ্বকাপে খেলতে নেমে শেষ ৩২ পেরিয়ে নকআউটে জায়গা করে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেক আসরেই নকআউটে ওঠা দলগুলোর মধ্যে তারা অন্যতম। একই সঙ্গে আফ্রিকার প্রতিনিধিত্বকারী দল হিসেবে দারুণ এক নজিরও গড়েছে দেশটি।

আর্জেন্টিনার বিপক্ষে এটিই কেপ ভার্দের প্রথম ম্যাচ হলেও আফ্রিকান দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে আলবিসেলেস্তেদের রেকর্ড বেশ শক্তিশালী। সর্বশেষ সাতটি বিশ্বকাপ ম্যাচেই আফ্রিকান প্রতিপক্ষকে হারিয়েছে তারা। যদিও ১৯৯০ সালে ক্যামেরুনের বিপক্ষে প্রথমবার আফ্রিকান দলের মুখোমুখি হয়ে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা।

শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করার লড়াইয়ে তাই একদিকে থাকবে কেপ ভার্দের ইতিহাস ধরে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে মেসির নতুন মাইলফলক ও স্কালোনির শততম ম্যাচ স্মরণীয় করে রাখার লক্ষ্য।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   লিওনেল মেসি  স্কালোনি  সময়ের আলো  ম্যাচ  ইতিহাস 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: