আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপে রূপকথার মতো যাত্রা অব্যাহত রেখে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই তিনটি গ্রুপ ম্যাচে

2026-07-03T23:46:21+00:00
2026-07-03T23:46:21+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:৪৬ পিএম 
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচটি নিয়ে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রকাশ করেছে অপটার সুপার কম্পিউটার। সংগৃহীত ছবি
বিশ্বকাপে রূপকথার মতো যাত্রা অব্যাহত রেখে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই তিনটি গ্রুপ ম্যাচে ড্র করে নকআউট নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। 

তবে শেষ ষোলোর মঞ্চে কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।

অন্যদিকে, টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে লিওনেল স্ক্যালোনির দল। তিনটি গ্রুপ ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে কোনো ড্র বা হার ছাড়াই শেষ ষোলো নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। 

কাগজে-কলমে শক্তির বিচারে আর্জেন্টিনাই স্পষ্ট ফেবারিট। তবে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে।

শনিবার (৪ জুলাই) ভোরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং বিশ্বকাপে অভিষেক আসরে নকআউটে ওঠা কেপ ভার্দে।


ম্যাচটি নিয়ে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রকাশ করেছে অপটার সুপার কম্পিউটার। ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে প্রতিষ্ঠানটি দেখেছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮১ শতাংশ। বিপরীতে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ৬.৮ শতাংশ। আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১২.৩ শতাংশ।

অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নিয়েছে অপটা। তাদের বিশ্লেষণ অনুযায়ী, সব মিলিয়ে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৮৯.৪ শতাংশ। আর কেপ ভার্দের পরের রাউন্ডে জায়গা করে নেওয়ার সম্ভাবনা মাত্র ১০.৬ শতাংশ।


সময়ের আলো/ইউএমএইচ





  বিষয়:   আর্জেন্টিনা  কেপ ভার্দে  সুপার কম্পিউটার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: