প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:২৫ এএম আপডেট: ০৪.০৭.২০২৬ ৬:৩৯ এএম
১০৫তম মিনিটের আগে সিডনি লোপেস কাবরালের গোলে ম্যাচে ২-২ সমতা ফেরায় আফ্রিকার দলটি। ছবি : সংগৃহীত অতিরিক্ত সময়েও নাটকীয়তা থামছে না। লিসান্দ্রো মার্তিনেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আবারও সমতায় ফিরেছে কেপ ভার্দে।
অতিরিক্ত সময়ের ১০৫তম মিনিটের আগে সিডনি লোপেস কাবরালের গোলে ম্যাচে ২-২ সমতা ফেরায় আফ্রিকার দলটি। গোলটির অ্যাসিস্ট করেন তেলমো আরকানজো।
ম্যাচজুড়ে দারুণ লড়াই করে কেপ ভার্দে বারবার আর্জেন্টিনাকে চাপে ফেলছে। দুইবার পিছিয়ে পড়েও দুইবারই সমতায় ফিরে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায় ফেলেছে তারা।
অন্যদিকে, শেষ ষোলো নিশ্চিত করতে এখন আবারও জয়সূচক গোলের খোঁজে নামতে হবে লিওনেল স্কালোনির দলকে।
সময়ের আলো/কেএইচও