ছাত্রদলের ভুয়া কমিটির বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি কথিত ‘আংশিক কেন্দ্রীয় কমিটি’ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার ঘটনায় সেটিকে সম্পূর্ণ ভুয়া

2026-07-04T13:04:03+00:00
2026-07-04T13:04:03+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
ছাত্রদলের ভুয়া কমিটির বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:০৪ পিএম 
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি কথিত ‘আংশিক কেন্দ্রীয় কমিটি’ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার ঘটনায় সেটিকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (৩ জুলাই) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তার স্বাক্ষর জাল করে এই ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল তার স্বাক্ষর জাল করে ফেসবুকে ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটির নামে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনি স্পষ্ট করেন, ওই বিজ্ঞপ্তি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং তার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি।


ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভুয়া বিজ্ঞপ্তিতে আমানউল্লাহ আমানকে সভাপতি, খোরশেদ আলম সোহেলকে সিনিয়র সহসভাপতি, মমিনুল ইসলাম জিলানকে সাধারণ সম্পাদক, শরিফ প্রধানকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজু আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ছাত্রদলের আংশিক কমিটি গঠনের দাবি করা হয়েছিল।

রুহুল কবির রিজভী বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের এ ধরনের ভুয়া প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার এবং এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   ছাত্রদল  ভুয়া কমিটি  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: