চলতি মাসে যে তিন দেশে শুরু হচ্ছে এনআইডি কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

চলতি জুলাই মাসেই সিঙ্গাপুর, ফ্রান্স ও বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করতে

2026-07-04T21:04:27+00:00
2026-07-04T21:04:27+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
প্রবাস
চলতি মাসে যে তিন দেশে শুরু হচ্ছে এনআইডি কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম 
এনআইডি কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত
চলতি জুলাই মাসেই সিঙ্গাপুর, ফ্রান্স ও বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কারিগরি ও ব্যবস্থাপনা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

শনিবার (৪ জুলাই) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে ইসির উপ-সচিব জিএম সাহাতাব উদ্দিন পৃথক ছয়টি আদেশ জারি করেছেন।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ জুলাই উপ-সচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল বাহরাইন সফরে যাবে। এরপর ১৫ জুলাই দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল সেখানে যাবে।

সিঙ্গাপুরে আগামী ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল যাবে। এ ছাড়া ২৯ জুলাই নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে যাবে।


অন্যদিকে, ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল ফ্রান্সে যাবে। ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল সেখানে যোগ দেবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এসব সফরের ব্যয় বহন করা হবে আইডিইএ প্রকল্প-২ থেকে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চালু রয়েছে। নতুন করে সিঙ্গাপুর, ফ্রান্স ও বাহরাইন যুক্ত হলে এ কার্যক্রমের পরিধি আরও বাড়বে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এনআইডির আবেদন গ্রহণ করা হয়। পরে দেশে তথ্য যাচাই শেষে এনআইডি কার্ড মুদ্রণ করে আবার দূতাবাসের মাধ্যমে আবেদনকারীদের কাছে তা পৌঁছে দেওয়া হয়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   এনআইডি কার্যক্রম  প্রবাসী 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: