সেরা অভিনেতার পুরস্কার পেলেন মোশাররফ করিম

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এ অনবদ্য অভিনয় করে

2026-07-04T23:35:22+00:00
2026-07-04T23:35:22+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আনন্দ সময়
সেরা অভিনেতার পুরস্কার পেলেন মোশাররফ করিম
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:৩৫ পিএম 
মোশাররফ করিম। ছবি : সংগৃহীত
সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এ অনবদ্য অভিনয় করে স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেছেন। 

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে মোশাররফ করিম বলেন, ‘আধুনিক বাংলা হোটেল’–এর গল্পটি যেমন দারুণ, তেমনি চমকপ্রদ ও বিনোদনপূর্ণ। তরুণ নির্মাতা কাজী আসাদের সঙ্গে কাজ করে তিনি দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করেছেন বলেও জানান। একই সঙ্গে সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই এবং তাকে এই সম্মাননায় ভূষিত করায় চরকি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে অভিনয়ের পাশাপাশি নতুন একটি দায়িত্বও পালন করছেন এই বহুমাত্রিক এই অভিনেতা। বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের অংশগ্রহণে আয়োজিত ত্রিদেশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘বাভাসি’র প্রধান বিচারকের দায়িত্ব পেয়েছেন তিনি।

এ বিষয়ে মোশাররফ করিম বলেন, দীর্ঘ অভিনয়জীবনে এবারই প্রথম বিচারকের দায়িত্ব পালন করছেন। তার ভাষায়, ‘বিচারক শব্দটি যত সহজ মনে হয়, দায়িত্বটি ততটা সহজ নয়। তবে প্রতিটি কাজের মতো এখানেও আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। বাভাসি নতুন নির্মাতাদের প্রতিভা বিকাশের জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম।’


আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে ৫২টি চলচ্চিত্র নির্বাচিত হয়। সেখান থেকে জুরি বোর্ড দ্বিতীয় রাউন্ডের জন্য ১৬টি চলচ্চিত্র নির্বাচন করেছে। চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করবে সেরা সাতটি চলচ্চিত্র।

উৎসবের আয়োজন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র ও কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ৩০ জুলাই বিজয়ী চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করা হবে। সেদিন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে।

সময়ের আলো/এসএকে



  বিষয়:   সেরা অভিনেতা  পুরস্কার  মোশাররফ করিম  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: