মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের ফাইল অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার (৫ জুলাই) অথবা আগামীকাল সোমবার এর অনুমোদন হতে পারে। শিগগিরই বেতন হাতে পাবেন শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ফাইল অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, তিন-চার দিনের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা বেতন পেয়ে যাবেন। এর বেশি দেরি হবে না। ইতোমধ্যে মাদরাসার শিক্ষক-কর্মচারীদের আংশিক বেতন দেওয়া হয়। জনতা ব্যাংকে একটি চেক ছাড় হয়েছে। কিছু শিক্ষক-কর্মচারী বেতন পেয়েছেন। অন্যরা তিন-চার দিনের মধ্যেই পেয়ে যাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট) মোহাম্মদ মাহমুদুল হক জানান, ফাইল অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তিন-চার দিনের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা বেতন পেয়ে যাবেন।
তিনি বলেন, আজ কিংবা আগামীকাল ফাইল অনুমোদন দিতে পারেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরপর শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে হয়তো দুদিন সময় লাগতে পারে। ইতোমধ্যে মাদরাসার ৩৮ হাজারের মতো শিক্ষক-কর্মচারী বেতন পেয়েছেন। অন্যরা তিন-চার দিনের মধ্যেই পেয়ে যাবেন।
সময়ের আলো/আআ