ব্রাজিলের সাও পাওলো ও ঢাকার বায়ুর মান আজ একই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের সর্বশেষ সূচকে আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, ব্রাজিলের সাও পাওলো ও বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর

2026-07-06T09:08:30+00:00
2026-07-06T09:08:30+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
জাতীয়
ব্রাজিলের সাও পাওলো ও ঢাকার বায়ুর মান আজ একই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:০৮ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের সর্বশেষ সূচকে আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, ব্রাজিলের সাও পাওলো ও বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান একই শ্রেণিতে রয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ৮টা ৪৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সূচকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, লাহোরের বায়ুদূষণ স্কোর ১৬৮, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, সাও পাওলোর বায়ুদূষণ স্কোর ৭৫ এবং ঢাকার ৬৮। এ দুটি শহরের বাতাস ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান সূচক (একিউআই) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-কে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ব্রাজিল  সাও পাওলো  ঢাকা  বায়ুর মান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: