মোড়কজাত সনদ ছাড়া পানি উৎপাদন, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের কালিয়ায় পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদপত্র ছাড়া ড্রিংকিং ওয়াটার (খাবার পানি) উৎপাদন ও বাজারজাত করায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা

2026-07-06T22:12:29+00:00
2026-07-06T22:12:29+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
মোড়কজাত সনদ ছাড়া পানি উৎপাদন, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:১২ পিএম 
ড্রিংকিং ওয়াটার উৎপাদন। ছবি : সময়ের আলো
নড়াইলের কালিয়ায় পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদপত্র ছাড়া ড্রিংকিং ওয়াটার (খাবার পানি) উৎপাদন ও বাজারজাত করায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) দুপুরে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইনের নিয়মনীতি তোয়াক্কা না করে, লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে খাবার পানি উৎপাদন ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠান দুটি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই এলাকাগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।


অভিযানকালে অপরাধের সত্যতা মেলায় বিএসটিআই আইনের সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিকভাবে দুটি ড্রিংকিং ওয়াটার কোম্পানিকে জরিমানা করা হয়। এর মধ্যে কালিয়া উপজেলার রামনগর এলাকার ‘তাহমিদ ড্রিংকিং ওয়াটার’ নামক প্রতিষ্ঠানটিকে নিয়মনীতি ভঙ্গের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নড়াগাতী থানার পাকুড়িয়া এলাকার ‘আল আমিন ড্রিংকিং ওয়াটার’ নামক অন্য প্রতিষ্ঠানটিকে একই অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস জানান, জনস্বার্থে এবং ভেজাল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

অভিযান পরিচালনাকালে বিএসটিআই-এর যশোর আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক রকিব ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   মোড়কজাত  সনদ  পানি উৎপাদন  প্রতিষ্ঠান  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: