সৌদি আরব প্রবাসীদের জন্য সতর্ক বার্তা দিল দূতাবাস

সময়ের আলো ডেস্ক

প্রবাস

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি এক সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার (৬ জুলাই) দূতাবাসের অফিসিয়াল

2026-07-07T02:55:07+00:00
2026-07-07T02:55:07+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
প্রবাস
সৌদি আরব প্রবাসীদের জন্য সতর্ক বার্তা দিল দূতাবাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:৫৫ এএম 
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি এক সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার (৬ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের উদ্দেশে এই বিশেষ বার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কারও বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কিংবা কোথাও কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে, তাৎক্ষণিকভাবে তা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। আইন নিজের হাতে না তুলে যেকোনো জরুরি পরিস্থিতিতে সে দেশের জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।


দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো অবস্থাতেই অপরাধের অভিযোগে কাউকে নিজে থেকে আটকে রাখা এবং শারীরিকভাবে নির্যাতন বা হেনস্তা করার কোনো সুযোগ নেই। সৌদি আরবের প্রচলিত আইনে এটি অত্যন্ত গুরুতর ও দণ্ডনীয় অপরাধ। 

আইনি জটিলতা ও বড় ধরনের বিপদ এড়াতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে দূরে থাকতে এবং এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সৌদি আরব  প্রবাসী  সতর্ক বার্তা  দূতাবাস 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: