আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গ্যাস পাইপলাইন টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে টানা ১৬ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।সোমবার

2026-07-07T08:50:20+00:00
2026-07-07T09:07:17+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জাতীয়
আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৫০ এএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৯:০৭ এএম
জয়দেবপুর, গাজীপুর থেকে কুমুদিনী, টাঙ্গাইল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ছবি : সংগৃহীত
গ্যাস পাইপলাইন টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে টানা ১৬ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন টাই-ইন কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা জয়দেবপুর, গাজীপুর থেকে কুমুদিনী, টাঙ্গাইল পর্যন্ত ১০" ও ২০", ১৪০ পিএসআইজি লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০" ও ২০", ১৪০ পিএসআইজির সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ এবং সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সময়ের আলো/মহু


  বিষয়:   গ্যাস  সংকট  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: