এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, গ্রেফতারদের ২ দিনের রিমান্ড

সাভার প্রতিনিধি

সারাদেশ

সাভার প্রতিনিধি সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

2026-07-07T18:56:19+00:00
2026-07-07T18:56:19+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সারাদেশ
এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, গ্রেফতারদের ২ দিনের রিমান্ড
সাভার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৫৬ পিএম 
এনসিপি সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের গ্রেফতার দুই আসামি। ছবি : সময়ের আলো
সাভার প্রতিনিধি সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট জিআর শাখার এসআই মো. বাহাজ উদ্দিন।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ গ্রেফতার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোমবার দিবাগত রাত ২টার দিকে সাভারের আনন্দপুর এলাকা থেকে নুরুল ইসলাম ও সজীব নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে নুরুল ইসলাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও একই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্য আসামি সজীব যুবলীগের একজন কর্মী।


পুলিশ জানায়, গত সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাখাওয়াত ইমতিয়াজ জানান, সমাবেশস্থলে হামলার ঘটনায় আনন্দপুর থেকে নুরুল ইসলাম ও সজীবকে গ্রেফতারের পর এনসিপির করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   এনসিপি  সমাবেশ  ককটেল বিস্ফোরণ  গ্রেফতার  রিমান্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: