চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

মৌসুমী নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারা দেশেই বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে বন্দরনগরী চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায়

2026-07-08T00:53:35+00:00
2026-07-08T00:53:35+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:৫৩ এএম 
চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড। সংগৃহীত ছবি
মৌসুমী নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারা দেশেই বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে বন্দরনগরী চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, যা জুলাই মাসের হিসাবে গত ৪৩ বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। সর্বশেষ ১৯৮৩ সালের জুলাই মাসে চট্টগ্রামে ৪০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। 

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এই রেকর্ড বৃষ্টিপাতের তথ্য নিশ্চিত করা হয়। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, টানা অতি ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে নগরীর নিচু এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। 

চট্টগ্রামের আগ্রাবাদ, কাতালগঞ্জ, চান্দগাঁও, মুরাদপুর ও চকবাজারসহ বেশিরভাগ এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। রেললাইনে পানি জমে কক্সবাজারগামী ট্রেন আটকে পড়াসহ সড়ক ও বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর তাদের পাঁচ দিনের নিয়মিত বুলেটিনে জানিয়েছে, আগামী ১১-১২ জুলাই পর্যন্ত দেশজুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। 

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই ছয় বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   চট্টগ্রাম  সর্বোচ্চ  বৃষ্টি রেকর্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: