আর্জেন্টিনা দলের ‘কাঁদুনে বাবু’

ক্রীড়া ডেস্ক

খেলা

মিশরের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তা ৩-২ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। জয়ের পর লিওনেল মেসি নিজেই কান্না ধরে রাখতে পারেননি। ম্যাচ

2026-07-08T07:31:48+00:00
2026-07-08T07:32:32+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
খেলা
আর্জেন্টিনা দলের ‘কাঁদুনে বাবু’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:৩১ এএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৭:৩২ এএম
ছবি : সংগৃহীত
মিশরের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তা ৩-২ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। জয়ের পর লিওনেল মেসি নিজেই কান্না ধরে রাখতে পারেননি। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি কোচ লিওনেল স্কালোনিও।

সচরাচর স্কালোনিকে খুব বেশি আবেগি দেখা যায় না খেলার মাঠে। গোল হলে নিরাসক্ত মুখ নিয়ে তাকিয়ে থাকেন। এরপর গোল হজম হলেও প্রতিক্রিয়া দেখানোর চেয়ে কৌশলে ছোটখাটো পরিবর্তন নিয়েই বেশি ব্যস্ত দেখা যায় তাকে।

তবে এবার তিনি জানালেন চাঞ্চল্যকর এক তথ্য। তিনি নাকি খুবই আবেগি। এতটাই যে, ড্রেসিংরুমে খেলোয়াড়রা তাকে ‘কাঁদুনে বাবু’ ডাকনামে ডাকেন।

এই তথ্য তিনি ফাঁস করেন মিশর ম্যাচের পর। স্কালোনি বলেন, আমি সবসময়ই আবেগপ্রবণ হয়ে যাই। কখনো কখনো চোখের পানি চলে আসে। আজও ড্রেসিংরুমে চোখের পানি এসেছিল। ছেলেরা তো আমাকে ‘কাঁদুনে বাবু’ বলে ডাকে, তবে আমার কিছু যায় আসে না।


তিনি জানান, খেলোয়াড়ি জীবনে যে অনুভূতির সামনে পড়তেন তিনি, সেটাই আবার ফিরে এসেছে এই কোচ হয়ে এসে। তিনি বলেন, আমরা যারা ২০ বছর ধরে ফুটবল খেলেছি, তাদের জন্য আজকের মতো অনুভূতি আবার ফিরে পাওয়াটা অবিশ্বাস্য। আমার মনে হয়, যারা ফুটবল খেলেছেন, তাদের বেশিরভাগ কোচ হন এমন দিনগুলোর জন্যই, এই আবেগ আর উত্তেজনার জন্যই।

সময়ের আলো/আআ


  বিষয়:   আর্জেন্টিনা  বিশ্বকাপ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: