ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত ইমন হত্যা মামলা প্রত্যাহার না করায় নিহতের বাবা ওমর খৈয়ামকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করে

2026-07-08T09:46:14+00:00
2026-07-08T15:34:57+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৪৬ এএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৩:৩৪ পিএম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত ইমন হত্যা মামলা প্রত্যাহার না করায় নিহতের বাবা ওমর খৈয়ামকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করে  ‘কিলার জাহিদ’ ও তার বাহিনী। 

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় মাসদাইর কাজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি জামিনে মুক্তির পরপরই ইমনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় তার বাবা জাহিদসহ ১৯ জনকে আসামি করে মামলা করেন। 

পুলিশ জানায়, মামলা তুলে নেওয়ার হুমকি কাজ না করায় ছদ্মবেশ ধারণ করতে বোরকা পরে ৭-৮ জন মুখোশধারী সহযোগীকে নিয়ে ওমর খৈয়ামের বাড়িতে চড়াও হয় জাহিদ। তারা ওমর খৈয়ামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় এবং স্থানীয়রা এগিয়ে এলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।


ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, কুখ্যাত মাদক কারবারি ও সন্ত্রাসী জাহিদের বিরুদ্ধে পুলিশ ও র‍্যাবের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। সে বোরকা পরে আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করতে বেগ পেতে হচ্ছে। তবে তাকে ও তার সহযোগীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাতে মাদক মামলায় জামিনে মুক্তির কিছু সময় পর ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার বাদী ছিলেন নিহতের বাবা ওমর খৈয়াম। পরিবারের অভিযোগ, সেই মামলাটি প্রত্যাহার না করায় এবার তার ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ছেলে  হত্যা মামলা  প্রত্যাহার  বাবাকে গুলি  কুপিয়ে আহত  নারায়ণগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: