শুরুতেই উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক

খেলা

টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজ হার এড়ানোর লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।বৃহস্পতিবার

2026-07-09T13:29:31+00:00
2026-07-09T14:19:50+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
খেলা
শুরুতেই উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:২৯ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ২:১৯ পিএম
টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজ হার এড়ানোর লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।

বৃহস্পতিবার (৯ জুলাই) আগে বোলিংয়ে নেমে প্রথম ওভারে কোনো রান দেননি তাসকিন আহমেদ। তার দুর্দান্ত এক ডেলেভারিতে বোল্ড হয়ে গেছেন ব্রায়ান বেনেট। রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে।

তাসকিনের হাত ধরে আসে দ্বিতীয় উইকেটও। তার বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন ইনোসেন্ট কাইয়া।

এদিকে সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশের সামনে এই ম্যাচ জয়ের বিকল্প নেই। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই নতুন উদ্যমে মাঠে নেমেছে টাইগাররা। তবে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে স্মৃতিও সুখকর নয়। ২০২২ সালে সর্বশেষ সফরে তিন ম্যাচের সিরিজে হারতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের।


বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।


সময়ের আলো/এসএকে


  বিষয়:   টস  ফিল্ডিং  সিদ্ধান্ত  বাংলাদেশ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: