বেবিচকের লাইসেন্স পরিদর্শকের ৫ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক

আইন-আদালত

পাইলট লাইসেন্স নবায়ন এবং পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার নামে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় বেসামরিক

2026-07-09T16:41:08+00:00
2026-07-09T16:41:08+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
আইন-আদালত
বেবিচকের লাইসেন্স পরিদর্শকের ৫ বছরের কারাদণ্ড
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:৪১ পিএম 
ছবি : সংগৃহীত
পাইলট লাইসেন্স নবায়ন এবং পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার নামে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জুনিয়র লাইসেন্স পরিদর্শক এইচ. এম. রাশেদ সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ ধরনের মামলার রায়ে একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আদালতের রায়ে তারা সন্তুষ্ট। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইব্রাহিম জুয়েল রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।


মামলার অভিযোগ থেকে জানা যায়, ফিলিপাইন থেকে কমার্শিয়াল পাইলট লাইসেন্স (সিপিএল) অর্জনকারী মো. রাকিব হাসানের বাংলাদেশি লাইসেন্সে রূপান্তরের আবেদন অনলাইন সিস্টেমে বাতিল করে দেন রাশেদ সরকার। পরে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার বিনিময়ে তিনি এক লাখ টাকা ঘুষ দাবি করেন।

রাকিব হাসানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৬ ডিসেম্বর রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ‘বিএফসি’ রেস্টুরেন্টে ফাঁদ পাতে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেখানে ঘুষের টাকাসহ রাশেদ সরকারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় একই দিন দুদকের সহকারী পরিচালক তাহসীন মোসাবিল হক বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৬ জুন তদন্ত কর্মকর্তা জাহিদ কালাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০২৩ সালের ৬ মার্চ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে ২৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ  বেবিচক 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: