একসঙ্গে ১০ ডিসির পদোন্নতি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সরকার একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে। এর মধ্যে পদোন্নতি পেয়েছেন ১০ জেলার ডিসি।বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের

2026-07-09T22:21:13+00:00
2026-07-09T22:21:49+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
জাতীয়
একসঙ্গে ১০ ডিসির পদোন্নতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:২১ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ১০:২১ পিএম
সরকার একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে। সংগৃহীত ছবি
সরকার একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে। এর মধ্যে পদোন্নতি পেয়েছেন ১০ জেলার ডিসি।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৭২ জনকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করার তথ্য জানানো হয়। পরে পৃথক আরেক প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও দফতরে দায়িত্বরত সাতজন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।   


পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসকরা (ডিসি) হলেন— মো. নূরুল করিম ভুইয়া (গাজীপুর), আবু ছালেহ মো. মুসা জঙ্গী (চাঁপাইনবাবগঞ্জ), কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), মোহাম্মদ নায়িরুজ্জামান (নীলফামারী), ফরিদা খানম (ঢাকা), শরীফা হক (টাঙ্গাইল), তাহসিনা বেগম (শরীয়তপুর), মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা (চট্টগ্রাম) এবং মোতাকাব্বীর আহমেদ (মাগুরা) ও পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ডিসি  পদোন্নতি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: