চিরাচরিত নিয়মে পরিবর্তন, সরকারি অনুষ্ঠানে নেই প্রধানমন্ত্রীর ছবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি অনুষ্ঠান মানেই পোস্টার-ব্যানার ও সাজ-সজ্জায় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার। এটি অনেকটা অঘোষিত নিয়মের মতো ছিল। তবে এবার সেই চিরাচরিত নিয়মে

2026-07-10T02:00:18+00:00
2026-07-10T02:00:18+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
জাতীয়
চিরাচরিত নিয়মে পরিবর্তন, সরকারি অনুষ্ঠানে নেই প্রধানমন্ত্রীর ছবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২:০০ এএম 
ছবি : সংগৃহীত
সরকারি অনুষ্ঠান মানেই পোস্টার-ব্যানার ও সাজ-সজ্জায় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার। এটি অনেকটা অঘোষিত নিয়মের মতো ছিল। তবে এবার সেই চিরাচরিত নিয়মে পরিবর্তন দেখা গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ, ব্যানার ও ডিজিটাল ডিসপ্লেতে কোনো প্রধানমন্ত্রীর ছবি দেখা যায়নি। এর পরিবর্তে পুরো মঞ্চজুড়ে স্থান পেয়েছে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন, প্রকৃতি এবং অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ক নকশা ও ভিজ্যুয়াল।

অনুষ্ঠানে উপস্থিত অনেকের নজর কাড়ে এই পরিবর্তন। কারণ অতীতে একই ধরনের সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি পোস্টার, ব্যানার কিংবা মঞ্চের কেন্দ্রীয় অংশে ব্যবহৃত হতে দেখা যেত।


সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্প্রতি সরকারি প্রচারণা-সংক্রান্ত নির্দেশনায় ব্যক্তি-কেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে কর্মসূচি, সেবা ও ইভেন্টকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। সেই নীতির প্রতিফলন হিসেবেই সাম্প্রতিক সরকারি আয়োজনগুলোতে নতুন ধরনের মঞ্চসজ্জা ও প্রচারণা দেখা যাচ্ছে।

বিশ্ব পরিবেশ দিবসের এ আয়োজনেও মঞ্চের কেন্দ্রবিন্দুতে ছিল পরিবেশ সংরক্ষণের বার্তা, পৃথিবীর প্রতীকী নকশা, বন ও জীববৈচিত্র্যের উপস্থাপনাসহ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য।

সময়ের আলো/আআ


  বিষয়:   চিরাচরিত  নিয়ম  পরিবর্তন  সরকার  অনুষ্ঠান  প্রধানমন্ত্রী  ছবি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: