‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি’

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই

2026-07-10T19:31:24+00:00
2026-07-10T19:36:08+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি’
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:৩১ পিএম  আপডেট: ১০.০৭.২০২৬ ৭:৩৬ পিএম
ছবি : সময়ের আলো
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। রাজনৈতিক কারণে অনেকেই নানা ধরনের বক্তব্য দিতে পারেন, তবে এ বিষয়ে বিএনপির অবস্থান শুরু থেকে যেমন ছিল, এখনো তেমনই আছে এবং ভবিষ্যতেও একই থাকবে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে যাত্রীসেবার মানোন্নয়নে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই একাধিকবার সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে। এ বিষয়ে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই।

বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার এগিয়ে যাবে। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।


এর আগে প্রতিমন্ত্রী টাঙ্গাইল বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্থাপিত একটি অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন।

তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতেই এই অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে এখানে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান (শফিক), সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির নেতৃবৃন্দ এবং মালিক-শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   কেন্দ্রীয় প্রচার সম্পাদক  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  সুলতান সালাউদ্দিন টুকু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: