মৌলভীবাজারে বন্যায় চার উপজেলার ৫ হাজার পরিবার পানিবন্দি

মৌলভীবাজার সংবাদদাতা

সারাদেশ

মৌলভীবাজারে মনু নদের পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার ১৭টি ইউনিয়নের প্রায় ৫

2026-07-10T20:05:31+00:00
2026-07-10T20:05:31+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
মৌলভীবাজারে বন্যায় চার উপজেলার ৫ হাজার পরিবার পানিবন্দি
মৌলভীবাজার সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম 
মৌলভীবাজারে মনু নদের পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সংগৃহীত ছবি
মৌলভীবাজারে মনু নদের পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার ১৭টি ইউনিয়নের প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ধলাই নদীর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলে বন্যা বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে আউশ ও সবজিখেত।   

ধলাই নদীর ভাঙনে বৃহস্পতিবার কমলগঞ্জের আদমপুর, ইসলামপুর ও মাধবপুর ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়। রাতে উজানে পানি কমতে থাকলেও উপজেলার নিম্নাঞ্চল শমশেরনগর, পতনউষার ও মুন্সিবাজার ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। রাজনগর উপজেলার কামারচাক ও টেংরা ইউনিয়নেও পরিস্থিতি খারাপের দিকে গেছে।

জানা গেছে, মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে চার উপজেলার ১৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ফলে প্রায় ৫ হাজার পরিবারের ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 



রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর ভাঙনের কারণে টেংরা ও কামারচাক ইউনিয়ন এবং সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। তারাপাশা-টেংরা সড়কসহ বিভিন্ন স্থানে যাতায়াতের সড়ক তলিয়ে গেছে।   

এদিকে অব্যাহত বৃষ্টিতে মনু নদের পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভাঙন এলাকা দিয়ে পানি বের হয়ে নতুন করে গ্রাম প্লাবিত হচ্ছে। মৌলভীবাজার সদর উপজেলার ৯৫টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিপুল সিকদার বলেন, বন্যায় রাজনগর উপজেলার টেংরা, কামারচাকসহ কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দি হয়ে আছেন। আমাদের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

মৌলভীবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া জানান, বন্যায় ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত চার উপজেলার ৪ হাজার ১৭৫টি পরিবার পানিবন্দি রয়েছে। পানি কমলে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাবে। সদর উপজেলায় ৯৫টি পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছে। 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, মনু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে। ইতোমধ্যে একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আমরা ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের কাজ করছি।   


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   মনু নদ  মৌলভীবাজার  সিলেট  পানিবন্দি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: