২০৫০ সালে ঢাকার জনসংখ্যা ৫ কোটি ছাড়িয়ে যাবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জীবিকার তাগিদ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে রাজধানী ঢাকায় প্রতি বছর প্রায় ৫ লাখ নতুন মানুষ যুক্ত হচ্ছে। এ ধারা অব্যাহত

2026-07-11T14:54:00+00:00
2026-07-11T14:54:00+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
জাতীয়
২০৫০ সালে ঢাকার জনসংখ্যা ৫ কোটি ছাড়িয়ে যাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
জীবিকার তাগিদ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে রাজধানী ঢাকায় প্রতি বছর প্রায় ৫ লাখ নতুন মানুষ যুক্ত হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে ঢাকার জনসংখ্যা ৫ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

জাতিসংঘের সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকা মেগাসিটির জনসংখ্যা প্রায় ৩ কোটি ৬৬ লাখ। এ হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেগাসিটি এখন ঢাকা। তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, ২০৫০ সালের মধ্যে জাকার্তাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল মেগাসিটিতে পরিণত হতে পারে ঢাকা। তখন এ নগরের জনসংখ্যা প্রায় ৫ কোটি ২১ লাখে পৌঁছাবে।

নগর পরিকল্পনাবিদদের মতে, মেগাসিটির কোনো নির্দিষ্ট প্রশাসনিক সীমানা নেই। জনসংখ্যা নির্ধারণে জাতিসংঘ শুধু প্রশাসনিক এলাকা নয়, বরং প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১ হাজার ৫০০ জন বসবাসকারী ধারাবাহিক শহুরে অঞ্চলকে বিবেচনায় নেয়।


এই সংজ্ঞা অনুযায়ী ঢাকা মেগাসিটির আওতায় সাভার, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ এবং গাজীপুরের কিছু শিল্পাঞ্চল ও উপশহরও অন্তর্ভুক্ত হয়েছে।

অন্যদিকে, ২০২২ সালের জনশুমারি অনুযায়ী প্রশাসনিক হিসাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ৩ লাখ এবং পুরো ঢাকা জেলার জনসংখ্যা প্রায় ১ কোটি ৪৭ লাখ।

তবে দুই সিটি করপোরেশনের প্রশাসকদের মৌখিক দাবি অনুযায়ী, ভাসমান জনগোষ্ঠীসহ এই দুই সিটির জনসংখ্যা প্রায় ২ কোটির কাছাকাছি।

বিশেষজ্ঞদের মতে, গ্রামে কর্মসংস্থানের সংকট এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের ঢাকামুখী হওয়ার প্রবণতার কারণে প্রতি বছর প্রায় ৫ লাখ মানুষ এই মেগাসিটিতে যুক্ত হচ্ছে। ফলে আবাসন, মশক নিয়ন্ত্রণসহ বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, অপরিকল্পিত নগরায়ণ ঢাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে বড় বাধা সৃষ্টি করছে। ২০৫০ সালে জনসংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেলে রাজধানী কার্যত একটি ‘মানব বোমায়’ পরিণত হতে পারে। এই সংকট মোকাবিলা এবং বাড়তে থাকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে এখনই নতুন নগরনীতি ও সমন্বিত টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ঢাকা  জনসংখ্যা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: