শব্দ দূষণ বন্ধে থালা-চামচ বাজিয়ে কলেজ শিক্ষকের অভিনব প্রতিবাদ

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছেন এক কলেজ শিক্ষক। হাতে থালা-চামচ

2026-07-12T17:52:50+00:00
2026-07-12T17:54:13+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
শব্দ দূষণ বন্ধে থালা-চামচ বাজিয়ে কলেজ শিক্ষকের অভিনব প্রতিবাদ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:৫২ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৫:৫৪ পিএম
শুরুতে শিক্ষক নুরুজ্জামান একা কর্মসূচী পালন করলেও, পরবর্তীতে পথচারী ও স্থানীয়রা সংহতি প্রকাশ করেন। ছবি : সময়ের আলো
গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছেন এক কলেজ শিক্ষক। হাতে থালা-চামচ নিয়ে জোরে জোরে শব্দ সৃষ্টি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতীকী অবস্থান নেন তিনি।

রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় শেরপুরের নালিতাবাড়ী শহরে প্রায় ১০ মিনিট ধরে এ কর্মসূচি পালন করেন উপজেলার হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক নুরুজ্জামান।

এ সময় গলায় ‘শব্দ দূষণ বন্ধ চাই, নিরাপদ পৃথিবী চাই’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে, কানে তুলা গুঁজে এবং থালা-চামচ বাজিয়ে প্রতীকী প্রতিবাদ জানান তিনি। শুরুতে শিক্ষক নুরুজ্জামান একা কর্মসূচি পালন করলেও, পরবর্তীতে তার এ প্রতিবাদে পথচারী ও স্থানীয়রা সংহতি প্রকাশ করেন।


প্রতিবাদকারী নুরুজ্জামান বলেন, ‘এইচএসসি পরীক্ষা চলাকালেও উপজেলার বিভিন্ন এলাকায় বিয়ে, খৎনা ও নানা অনুষ্ঠানের নামে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও ডিজে বক্স বাজানো হচ্ছে। এতে পরীক্ষার্থীরা রাতে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। ব্যক্তিগতভাবে অনুরোধ করেও কোনো ফল পাওয়া যায় না।’

এছাড়াও, বিভিন্ন সময় উচ্চস্বরে মাইকিং মারাত্মকভাবে শব্দ দূষণ করছে বলেও উল্লেখ করেন তিনি।

কর্মসূচি শেষে শব্দ দূষণ রোধে ৬ দফা সুপারিশসংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেন এই শিক্ষক। স্মারকলিপিতে রাত ১০টার পর উচ্চ শব্দে মাইক বাজানো বন্ধ, আবাসিক এলাকাকে ‘সাইলেন্স জোন’ হিসেবে চিহ্নিত করা, ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সময়ের আলো/মহু


  বিষয়:   শব্দ  দূষণ  বন্ধ  থালা  চামচ  শিক্ষক  অভিনব  প্রতিবাদ  শেরপুর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: