জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, বাংলাদেশ আছে কি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

২০২৬ সালেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শেনজেন অঞ্চলের বাইরের ৬২টি দেশের নাগরিকদের জন্য জার্মানিতে স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রয়েছে।

2026-07-13T18:21:46+00:00
2026-07-13T18:21:46+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, বাংলাদেশ আছে কি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:২১ পিএম 
৬২টি দেশের নাগরিকদের জন্য জার্মানিতে স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রয়েছে। ছবি : গালফ নিউজ
২০২৬ সালেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শেনজেন অঞ্চলের বাইরের ৬২টি দেশের নাগরিকদের জন্য জার্মানিতে স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রয়েছে। তবে এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় বাংলাদেশি নাগরিকদের জার্মানি ভ্রমণের জন্য আগের মতোই শেনজেন ভিসা নিতে হবে। 

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভিসামুক্ত সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত জার্মানিতে অবস্থান করতে পারবেন। এই সময়ের মধ্যে তারা পর্যটন, ব্যবসায়িক সফর, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ কিংবা অন্যান্য স্বল্পমেয়াদি উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেন। তবে এই সুবিধা কোনোভাবেই চাকরি বা কর্মসংস্থানের অনুমতি দেয় না। 


ভিসামুক্ত দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও ইসরায়েলসহ জার্মানির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার। এছাড়া আলবেনিয়া, অ্যান্ডোরা, আর্জেন্টিনা, ব্রাজিল, মালয়েশিয়া, মেক্সিকো, সার্বিয়া, ইউক্রেন, তাইওয়ান, ভ্যাটিকান সিটি, ভেনেজুয়েলাসহ আরও অনেক দেশ এই সুবিধার আওতায় রয়েছে।

অন্যদিকে, তালিকায় বাংলাদেশের নাম না থাকায় বাংলাদেশি নাগরিকদের জার্মানিতে স্বল্পমেয়াদি ভ্রমণ, ব্যবসায়িক সফর বা অন্য যেকোনো উদ্দেশ্যে যেতে হলে আগের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ধরনের শেনজেন ভিসা সংগ্রহ করতে হবে। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   জার্মানি  ভিসা  বাংলাদেশ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: