১৫ মাস বয়সি শিশুরা পাবে টাইফয়েড টিকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দিতে নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’। আগামী ১

2026-07-14T03:52:49+00:00
2026-07-14T03:52:49+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
১৫ মাস বয়সি শিশুরা পাবে টাইফয়েড টিকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:৫২ এএম 
ফাইল ছবি
দেশের শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দিতে নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’। আগামী ১ আগস্ট ২০২৬ থেকে দেশজুড়ে এই নতুন টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। 

সোমবার (১৩ জুলাই ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

Advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতাভুক্ত ১৫ মাস বয়সি সব শিশুকে এই টিকা দেওয়া হবে। দেশের সব স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে শিশুরা এই সেবা পাবে। 

টিকাদানের নিয়ম হিসেবে জানানো হয়েছে, শিশুর বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশে মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলি মাত্রার এই টিকার এক ডোজ দেওয়া হবে। এছাড়া নিয়মিত টিকাদান সেশনে এমআর-২ (হাম-রুবেলা) টিকার সঙ্গেই এই টিসিভি টিকা দেওয়া যাবে।

টিকা কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবার ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সি শিশুদের তালিকা তৈরি করবেন এবং ‘ভিএএক্সইপিআই’ অ্যাপের মাধ্যমে তাদের ডিজিটাল নিবন্ধন নিশ্চিত করবেন। 


পাশাপাশি, টাইফয়েড টিকা নিয়ে অভিভাবকদের সচেতন করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা হবে। টিকাদান সফল করতে মাঠপর্যায়ে উঠান বৈঠক ও নানা প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। 

দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুন ও কার্যকর টিকা যুক্ত করার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ১৫ মাস  বয়সি  শিশুরা  টাইফয়েড  টিকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: