আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।গতকাল সোমবার

2026-07-14T08:12:33+00:00
2026-07-14T08:13:36+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:১২ এএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৮:১৩ এএম
বিদ্যুৎ বন্ধের কারণে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবি : প্রতীকী
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

Advertisement

এতে বলা হয়, মঙ্গলবার নাটোর গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এজন্য বড়াইগ্রাম -১ (বনপাড়া) উপকেন্দ্রের (সব ফিডার) আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়ন (আংশিক) ইউনিয়নের এলাকায় সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে, কাজের উপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময় কিছুটা কম-বেশি হতে পারে। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সময়ের আলো/মহু
  বিষয়:   বিদ্যুৎ  থাকবে না  এলাকা  লোডশেডিং  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: