ইরানে মার্কিন হামলার প্রভাবে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়তে শুরু করেছে। অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ

2026-07-14T08:50:00+00:00
2026-07-14T08:50:00+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে মার্কিন হামলার প্রভাবে বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:৫০ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়তে শুরু করেছে। অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে চার সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর আলজাজিরার।

মঙ্গলবার (১৪ জুলাই) ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ দশমিক ৬৮ ডলার বা ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৬৫ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৯ দশমিক ৭৯ ডলারে লেনদেন হয়েছে।

এর আগে সোমবার বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। ওইদিন ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছিল। ২০২০ সালের মে মাসের পর এটি একদিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির রেকর্ড।


এদিকে ইরানের টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরানও। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  মার্কিন  হামলা  তেল  দাম  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: