‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবির মধ্যে শিক্ষামন্ত্রীকে ঘিরে ভাইরাল হওয়া ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ

2026-07-14T17:09:19+00:00
2026-07-14T20:26:23+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
রাজনীতি
‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:০৯ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৮:২৬ পিএম
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছবি : সংগৃহীত
বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবির মধ্যে শিক্ষামন্ত্রীকে ঘিরে ভাইরাল হওয়া ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি দাবি করেছেন, শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের নয়, নিজের মেয়েকেই উদ্দেশ্য করে ওই মন্তব্য করেছিলেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় নাছির বলেন, বৃষ্টিতে ভিজলেই অসুস্থ হয়ে পড়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নিজের মেয়ের উদাহরণ দিয়েছিলেন। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবির প্রতি ছাত্রদলের সমর্থন জানিয়ে বলেন, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত হওয়ায় ক্ষতিগ্রস্ত অন্যান্য অঞ্চলের বিষয়েও সরকারকে একইভাবে বিবেচনা করা উচিত।


উল্লেখ্য, রাজধানীর সিটি কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষামন্ত্রীর ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে ‘ফার্মের মুরগি’ প্রসঙ্গ টেনে শিক্ষার্থীদের অবমাননা করা হয়েছে, এমন অভিযোগ ওঠে। তবে শিক্ষামন্ত্রী দাবি করেন, তিনি পরীক্ষার্থীদের নয়, বৃষ্টিতে ভিজলেই অসুস্থ হয়ে পড়া নিজের মেয়ের প্রসঙ্গেই ওই মন্তব্য করেছিলেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ব্রয়লার মুরগি  মন্তব্য  ব্যাখ্যা  ছাত্রদল  নাসির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: