পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তিত সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও

2026-07-14T18:58:32+00:00
2026-07-14T18:58:32+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিক্ষা
পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৫৮ পিএম 
জাতীয় বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তিত সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনের নির্ধারিত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট।

এতে আরও বলা হয়, এ দুটি পরিবর্তন করা হলেও পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   জাতীয় বিশ্ববিদ্যালয়  পরীক্ষা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: