এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী’, এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক

2026-07-14T19:30:40+00:00
2026-07-14T19:30:40+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
রাজনীতি
হাসনাত আবদুল্লাহ
এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:৩০ পিএম 
হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী’, এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘সব জায়গায় গিয়ে বলা হচ্ছে, নকল চলবে না। কিন্তু ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরাই দেখিয়ে দিয়েছে, শুধু স্ট্যান্টবাজি করে আর চলবে না। হাঁটুসমান, কোথাও বুকসমান পানির মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। এর ওপর প্রশ্নপত্রে ভুল ছিল। একটি পরীক্ষার প্রশ্নে ভুল থাকলে একজন শিক্ষার্থীর মানসিক অবস্থার কথা একবারও কি ভেবেছেন? দুঃখ প্রকাশ তো দূরের কথা, উল্টো শিক্ষার্থীদের মাদকাসক্ত বলা হয়েছে।’

শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ মন্তব্যের জবাবে হাসনাত বলেন, ‘যাদের ফার্মের মুরগি বলা হচ্ছে, সেই শিক্ষার্থীরাই রাজপথে নেমেছিল বলেই আজ অনেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণেই অনেকেই মন্ত্রী হয়েছেন, সংবিধান বিশেষজ্ঞ হয়ে দেশে এসেছেন, এমনকি দেশের সর্বোচ্চ নেতৃত্বেও এসেছেন। তাই শিক্ষার্থীদের অবজ্ঞা না করে তাদের সম্মান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা কোনো গিনিপিগ নয়। তাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করুন। যাদের সন্তান বিদেশে পড়াশোনা করে, তারা দেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন পরীক্ষায় নামতে পারেন না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘যদি বলা হয় সংবিধান সংস্কার কমিটির কোনো সাংবিধানিক ভিত্তি নেই, তাহলে ২০২৬ সালের জাতীয় নির্বাচনও বর্তমান সংবিধানের নির্ধারিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে।’


দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পৌঁছায়নি। দ্রুত দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ফার্মের মুরগি  রাস্তায  শিক্ষামন্ত্রী  হাসনাত আবদুল্লাহ  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: