নাটোরে অবৈধ কারেন্ট জাল জব্দ

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের হালতি বিলে অবৈধ কারেন্ট ও বাদাই জাল দিয়ে মাছ ধরার অভিযোগে মোবাইল কোর্টে দুই মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা

2026-07-15T11:27:40+00:00
2026-07-15T16:13:43+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নাটোরে অবৈধ কারেন্ট জাল জব্দ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:২৭ এএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ৪:১৩ পিএম
অবৈধ কারেন্ট ও বাদাই জাল দিয়ে ধরা মাছ। ছবি : সময়ের আলো
নাটোরের হালতি বিলে অবৈধ কারেন্ট ও বাদাই জাল দিয়ে মাছ ধরার অভিযোগে মোবাইল কোর্টে দুই মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ৯০০ ফুট কারেন্ট জাল বেশ কিছু বাদাই জাল পুড়িয়ে ধ্বংস এবং চারটি নৌকা জব্দ করা হয়।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁনের সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত পোনা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

Advertisement

উপজেলা অতিরিক্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নাটোর  কারেন্ট জাল  জব্দ  সময়ের আলো  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: