প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:০৯ এএম
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীতমাদক, নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ড ও অন্যান্য অপকর্মে জড়িত নেতাদের বিএনপিতে কোনো স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুরের রাজনীতিতে সন্ত্রাস ও লোহালক্কড় নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টাও বরদাশত করা হবে না বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদরাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সময়ে লক্ষ্মীপুরের রাজনীতিতে এমন কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
যুবদলের নেতৃত্ব প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, নেতৃত্বে ভালো মানুষদের সামনে আনা হবে। কেউ সংগঠনের পরিচয় ব্যবহার করে লোহালক্কড় নিয়ে ঘোরাফেরা বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। লক্ষ্মীপুরে এ ধরনের রাজনীতি চলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ্যানি আরও বলেন, কেউ অপকর্মে জড়িয়ে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সঙ্গে মিলে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করলেও বিএনপির রাজনীতিতে তার সুযোগ থাকবে না।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ।
সময়ের আলো/জোই