জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন

2026-07-15T16:33:06+00:00
2026-07-15T16:33:06+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
জাতীয়
জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:৩৩ পিএম 
শিক্ষা ভবনের মূল ফটকের সামনে পুলিশের বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি দেখা গেছে। সংগৃহীত ছবি
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জানা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৩টায় শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করবেন। এ উপলক্ষ্যে শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপুলসংখক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।   

বুধবার (১৫ জুলাই) দুপুর পৌনে তিনটার দিকে শিক্ষা ভবনের মূল ফটকের সামনে পুলিশের বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি দেখা গেছে। এই সময় পর্যন্ত শিক্ষার্থীদের তেমন উপস্থিতি দেখা না গেলেও অল্প অল্প করে তারাও আসতে শুরু করেছেন।     

সরেজমিনে দেখা গেছে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর বিসিআইসি কলেজের ১০–১২ জন শিক্ষার্থী শিক্ষা ভবনের সামনে এসে জড়ো হয়েছেন। তারা জানান, তাদের কলেজের একটি দল মিরপুর সড়কে অবস্থান নিয়েছে। অন্যান্য কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তারাও বিকালে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেবে। 

জানা গেছে, এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাব মোড় এবং মিরপুরসহ বিভিন্ন সড়কে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেছে। এতে ওইসব এলাকায় সড়কে প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।  


শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন তারা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। 

শিক্ষা ভবনের সামনে থেকে বিসিআইসি কলেজের শিক্ষার্থী আকাশ জানান, তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে।  

এর আগে, সোমবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার লং মার্চের ডাক দেওয়া হয়।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   শিক্ষা ভবন  শিক্ষার্থী  নিরাপত্তা জোরদার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: