অভিশাপই কি কেড়ে নিল দেম্বেলের বিশ্বকাপ

সময়ের আলো ডেস্ক

খেলা

ফ্রান্স বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে। সেই সঙ্গে ভেঙে গেছে বর্তমান ব্যালন ডি’অর জয়ী ওসমান দেম্বেলেরও

2026-07-15T19:37:43+00:00
2026-07-15T19:37:43+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
অভিশাপই কি কেড়ে নিল দেম্বেলের বিশ্বকাপ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:৩৭ পিএম 
অভিশাপই কি কেড়ে নিল দেম্বেলের বিশ্বকাপ
ফ্রান্স বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে। সেই সঙ্গে ভেঙে গেছে বর্তমান ব্যালন ডি’অর জয়ী ওসমান দেম্বেলেরও একটি ঐতিহাসিক কীর্তি গড়ার স্বপ্ন। তিনি পারেননি বিশ্বকাপের তথাকথিত ‘ব্যালন ডি’অর অভিশাপ’ ভাঙতে।

ইতিহাস বলছে, যে ফুটবলার বিশ্বকাপের আগের বছর ব্যালন ডি’অর জেতেন, তিনি পরের বছর অনুষ্ঠিত বিশ্বকাপে কখনোই শিরোপা জিততে পারেননি। দেম্বেলে ছিলেন সেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটানোর অন্যতম বড় দাবিদার। কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হেরে তার সেই স্বপ্নও শেষ হয়ে যায়।   

Advertisement

এর আগে, ১৯৯৭ সালের ব্যালন ডি’অরজয়ী রোনালদো ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে ফাইনালে তুলেছিলেন। তবে ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা জিততে পারেননি। দেম্বেলের পরও সেই অভিশাপ অটুটই রইল। 

এছাড়া, দেম্বেলে এখন ইতিহাসের তৃতীয় বর্তমান ব্যালন ডি’অরজয়ী, যিনি বিশ্বকাপ সেমিফাইনালেই বিদায় নিলেন। এর আগে একই পরিণতি হয়েছিল ১৯৬৬ সালে ইউসেবিও এবং ১৯৮৬ সালে মিশেল প্লাতিনির।  


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   বিশ্বকাপ  ফুটবল  দেম্বেল  স্পেন  সেমিফাইনাল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: