ইংল্যান্ডের বিপক্ষে কেন আর্জেন্টিনার প্রিয় নীল জার্সি?

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শুরুর আগেই আলোচনায় এসেছে আলবিসেলেস্তেদের জার্সির রং। নিয়মিত সাদা-আকাশি জার্সির বদলে

2026-07-15T22:54:49+00:00
2026-07-15T22:54:49+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
খেলা
ইংল্যান্ডের বিপক্ষে কেন আর্জেন্টিনার প্রিয় নীল জার্সি?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:৫৪ পিএম 
নীল জার্সি গায়ে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শুরুর আগেই আলোচনায় এসেছে আলবিসেলেস্তেদের জার্সির রং। নিয়মিত সাদা-আকাশি জার্সির বদলে এবার নীল জার্সি গায়েই মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এর পেছনে রয়েছে শুধু ফিফার নিয়ম নয়, ইতিহাস, আবেগ এবং অতীতের কিছু স্মরণীয় স্মৃতিও।

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ বরাবরই ফুটবলের গণ্ডি ছাড়িয়ে ইতিহাসের একটি বিশেষ অধ্যায়। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ, ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’, আবার ১৯৯৮ বিশ্বকাপে ডেভিড বেকহাম ও দিয়েগো সিমিওনের বিতর্কিত ঘটনাসহ বহু স্মৃতি জড়িয়ে আছে এই লড়াইয়ের সঙ্গে।

সেমিফাইনালে ওঠার পরই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে নীল জার্সি পরে খেলার অনুমতি চেয়েছিল। কারণ, ১৯৮৬ বিশ্বকাপের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারানোর সময়ও নীল জার্সি পরেই খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ম্যারাডোনার করা দুটি গোল এখনও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর মধ্যে অন্যতম।

একই নীল জার্সি পরে ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতেও ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে ডেভিড বেকহাম দিয়েগো সিমিওনেকে লাথি মেরে লাল কার্ড দেখেন। নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা।


অন্যদিকে, ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ঐতিহ্যবাহী সাদা-আকাশি জার্সি পরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ডেভিড বেকহামের একমাত্র গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আলবিসেলেস্তেদের। ফলে ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সির সঙ্গে আর্জেন্টিনার ইতিবাচক স্মৃতির সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

তবে এবারের জার্সি নির্বাচনের পেছনে মূল কারণ ফিফার নিয়ম। সেমিফাইনালে আগে জায়গা নিশ্চিত করায় ইংল্যান্ডকে ‘টিম এ’ হিসেবে বিবেচনা করা হয়েছে। সে কারণে নিজেদের জার্সি বেছে নেওয়ার অধিকার ছিল ইংলিশদের। তারা হোম কিট-সাদা জার্সি, সাদা শর্টস ও সাদা মোজা-নির্বাচন করায় ‘টিম বি’ আর্জেন্টিনাকে পরতে হচ্ছে অ্যাওয়ে কিট, অর্থাৎ নীল জার্সি, নীল শর্টস ও নীল মোজা।

ফিফার নিয়ম অনুযায়ী, দুই দলের জার্সির রং এমন হতে হবে যাতে সাদা-কালো সম্প্রচারেও দল দুটিকে সহজে আলাদা করা যায়। পাশাপাশি বর্ণান্ধ দর্শকদের সুবিধার বিষয়টিও বিবেচনায় রাখা হয়। এজন্য ‘স্পেক্ট্রোফটোমিটার’ প্রযুক্তির মাধ্যমে জার্সির রঙের পার্থক্য নিশ্চিত করা হয়।

সব মিলিয়ে, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার নীল জার্সি শুধু টুর্নামেন্টের নিয়মের ফল নয়; এটি ইতিহাস, আবেগ, অতীতের গৌরবময় স্মৃতি এবং ফুটবল ঐতিহ্যেরও এক প্রতীক।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ইংল্যান্ড  আর্জেন্টিনা  নীল জার্সি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: