যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চলমান দ্বন্দ্বে ‘বড় ধরনের জয়’ পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তেহরানের বিরুদ্ধে যে সংঘাত চলছে, তাতে ওয়াশিংটনেরই ওপর হাত রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ইরানে আমরা বড় জয় পাচ্ছি। খুব শিগগিরই আপনারা এই পরিশ্রমের ফল দেখতে পাবেন।
হোয়াইট হাউস থেকে দেওয়া এই বিশেষ ভাষণে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানকে চাপে রাখার জন্য তাদের নেওয়া সামরিক ও কৌশলগত পদক্ষেপগুলো সফল হচ্ছে এবং এর ইতিবাচক ফলাফল খুব দ্রুতই প্রকাশ পাবে।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান তীব্র উত্তেজনা এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে সৃষ্ট সংকটের মধ্যেই ট্রাম্পের এমন দাবি সামনে এল। তবে ট্রাম্প এই ‘সাফল্য’ বা ‘পরিশ্রমের ফল’ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।
সময়ের আলো/কহু