কানাডায় নিয়ন্ত্রণে নেই ১১৩ স্থানের দাবানলের আগুন, সেনা সহায়তার আবেদন ওন্টারিওর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কানাডার উত্তরদিকের প্রত্যন্ত অঞ্চলের শহরগুলোতে ছড়িয়ে পড়া নজিরবিহীন দাবানল নিয়ন্ত্রণে আনতে এবং বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি

2026-07-17T09:55:37+00:00
2026-07-17T09:58:36+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কানাডায় নিয়ন্ত্রণে নেই ১১৩ স্থানের দাবানলের আগুন, সেনা সহায়তার আবেদন ওন্টারিওর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:৫৫ এএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ৯:৫৮ এএম
ছবি : সংগৃহীত
কানাডার উত্তরদিকের প্রত্যন্ত অঞ্চলের শহরগুলোতে ছড়িয়ে পড়া নজিরবিহীন দাবানল নিয়ন্ত্রণে আনতে এবং বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি সেনা সহায়তার আবেদন জানিয়েছে ওন্টারিও প্রাদেশিক সরকার। দাবানলের তীব্র ধোঁয়ায় ওন্টারিওর রাজধানী টরন্টোসহ পার্শ্ববর্তী যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বিশাল এলাকার বায়ু মান মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, গত দুই বছরের জুলাই মাসের তুলনায় এবার কানাডায় সক্রিয় দাবানলের সংখ্যা অনেক বেশি এবং অর্ধেকেরও বেশি এলাকা ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। বেশিরভাগ আগুন জ্বলছে ম্যানিটোবা, সাসকাচোয়ান এবং ওন্টারিও প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে, যা মূলত স্থানীয় আদিবাসী (ফার্স্ট নেশনস) সম্প্রদায়গুলোকে চরম বিপদের মুখে ফেলেছে।

ওন্টারিওর উত্তর-পশ্চিমাঞ্চলীয় আর্মস্ট্রং এলাকার কাছে অবস্থিত নামায়গুসিসাগান (কলিন্স) আদিবাসী শহরটি মাত্র এক ঘণ্টারও কম সময়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দুই ডজনেরও বেশি বাসিন্দা তাদের পোষা প্রাণী নিয়ে নৌকায় করে কোনোমতে জীবন বাঁচান। ওন্টারিওতে ইতিমধ্যে ৩ লাখ ৫০ হাজার হেক্টরেরও বেশি বনাঞ্চল পুড়ে গেছে।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ওন্টারিওর জরুরি প্রস্তুতি বিষয়ক মন্ত্রী জিল ডানলপ কেন্দ্রীয় সরকারের কাছে কানাডিয়ান সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) মোতায়েনের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে জানান, কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রাদেশিক ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সব ধরনের অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, গত তিন সপ্তাহে দেশের দাবানল পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তারা জানেনও না তাদের প্রিয় বাসস্থান আর টিকে থাকবে কি না।

দেশজুড়ে বর্তমানে প্রায় ৮৫৯টি স্থানে সক্রিয় দাবানল জ্বলছে, যার মধ্যে ১১৩টি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। দাবানলের কারণে ওই অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ স্থগিত করা হয়েছে এবং বেশ কয়েকটি খনি কোম্পানির খনন কাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ এখন উত্তর-পশ্চিমাঞ্চলের জনবহুল শহর থান্ডার বে-তে ভিড় করছেন।


সময়ের আলো/কহু


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: