আমিরাতে বাংলাদেশিরাও পাবেন ৫ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশসহ বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একবার এ ভিসা

2026-07-16T22:27:40+00:00
2026-07-16T23:08:07+00:00
 
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আমিরাতে বাংলাদেশিরাও পাবেন ৫ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:২৭ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ১১:০৮ পিএম
সংযুক্ত আরব আমিরাতের পতাকা। সংগৃহীত ছবি
বাংলাদেশসহ বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একবার এ ভিসা পাওয়ার পর পাঁচ বছরে যতবার ইচ্ছে দেশটিতে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। 

এজন্য নতুন করে ভিসার আবেদন করতে হবে না ভ্রমণকারীকে। এসব তথ্য জানিয়েছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)। একজন ব্যক্তি প্রতিবার ভ্রমণে সর্বোচ্চ ৯০ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। এক বছরে সর্বোচ্চ ১৮০ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন ভ্রমণকারীরা। 

তবে এ ভিসা পেতে কিছু শর্ত মানতে হবে আবেদনকারীকে। এর মধ্যে রয়েছে, আবেদনকারীর ব্যাংকে ৬ মাসের জন্য বাংলাদেশি মুদ্রায় কমপক্ষে ৫ লাখ টাকা থাকতে হবে।

কিন্তু ভিসা আবেদনের জন্য গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। ভিসা ফি হিসেবে দিতে হবে ৩ হাজার ৭১৩ আমিরাতি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা।

আরব আমিরাতের ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো সময় এ আবেদন করা যাবে।  

এ ছাড়া কাস্টমার হ্যাপিনেস সেন্টার এবং আমের সার্ভিস সেন্টারের মাধ্যমেও এ ভিসা আবেদন করা যাবে। জানা গেছে, পর্যটকের সংখ্যা বাড়াতেই এমন পদক্ষেপ নিয়েছে আবুধাবি।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   আমিরাত  মাল্টিপল ভিসা  বাংলাদেশি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: